এক ভরি স্বর্ণের বিরোধ লাখ টাকা চুক্তিতে বড় ভাইকে হত্যা
মুন্সীগঞ্জের সিরাজদীখানে খড়ের স্তূপ থেকে যুবক মো. আলমগীরের (৩৯) মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মাত্র এক ভরি স্বর্ণালংকার নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাই ও ভাইয়ের স্ত্রীর পরিকল্পনায় ১ লাখ টাকার চুক্তিতে তাকে হত্যা করা হয়।

