ডিসেম্বরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু আগামী ডিসেম্বরে সরকারি সফরে ঢাকা আসতে পারেন। সবকিছু ঠিক থাকলে আনোয়ার ইব্রাহিম দুইদিনের সফরে আগামী ৭ ডিসেম্বর এবং মোহামেদ মুইজ্জু তিনদিনের সফরে আগামী ১৩ ডিসেম্বর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

