রাজধানীতে আবৃত্তি, গান ও নৃত্যে নবান্ন উৎসব পালিত
বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের উদ্যোগে ‘নব আনন্দে নবান্ন ১৪৩৩’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
