ককটেল নিক্ষেপ: ১২শ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ককটেল নিক্ষেপের অভিযোগে ১২শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রানীশংকৈল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেন পৌর যুবদলের সভাপতি মাহাবুব হোসেন।


