কুলাউড়ায় অসময়ের বৃষ্টিতে আমন ও রবিশস্যের ক্ষতির শঙ্কা
অগ্রহায়ণের শুরুতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাঠজুড়ে পাকা আমন ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা। একই সঙ্গে শীতকালীন রবিশস্যের জমি তৈরি, সবজি রোপণ ও বোরো ধানের বীজতলা তৈরির কাজেও ব্যস্ত ছিলেন তারা।



