গাইবান্ধায় জেলা আমির আব্দুল করিম, সেক্রেটারি রোকনুজ্জামান
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের জন্য নতুন জেলা আমির মো. আব্দুল করিম ও সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) শহরের দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত জেলা মজলিসে শুরার অধিবেশন ও জেলা আমিরের শপথ গ্রহণের অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।



