এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের বিনামূল্যে পরামর্শ দেবে ব্র্যাক ব্যাংক
ত্রয়োদশ জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ ‘এসএমই সলিউশন ক্লিনিক’ নামে একটি বিশেষ পরামর্শকেন্দ্র চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই ক্লিনিকে উদ্যোক্তারা আধুনিক ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে বিনা মূল্যে ওয়ান-টু-ওয়ান পরামর্শ নিতে পারবেন।


