১৩ ওভারে ম্যাচ জিতে ২ বছর পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান
রাওয়ালপিন্ডিতে প্রথম দিনই লঙ্কান ব্যাটিং লাইনআপ ধসে যাওয়ার ক্ষত সারেনি আর শেষ পর্যন্ত। চতুর্থ দিনের সকালে হাতে থাকা শেষ উইকেটটি দ্রুত তুলে নিয়ে ৯০ রানের ছোট লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে গেছে পাকিস্তান; তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকেরা।

