তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা চায় লালমনিরহাটবাসী
প্রায় ২২ বছর পর লালমনিরহাটে আসছেন তারেক রহমান; তবে এবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে। আজ বৃহস্পতিবার তার এ সফরকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। বিএনপির নেতাকর্মীদের মাঝে যেমন ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে, তেমনি সাধারণ মানুষের প্রত্যাশার পারদও উঠেছে তুঙ্গে।
