দেশের উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়: মোস্তফা জামান
দেশের উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়; সরকারকে সহযোগিতা করা, ভালো কাজকে উৎসাহিত করা এবং ভুল-ত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরাও প্রত্যেক দায়িত্বশীল নাগরিকের কর্তব্য বলে মন্তব্য করেছেন সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোস্তফা জামান।


