শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যে চবির হীরকজয়ন্তী উদযাপন
৬০ বছরপূর্তি উপলক্ষে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উদযাপিত হয়েছে হীরকজয়ন্তী। গতকাল বুধবার দিনব্যাপী আনন্দ র্যালি, কেক কাটা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

