ক্ষমতা প্রতিশোধ আর মৃত্যুর খেলা
‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির গল্পে আবারও ফিরছে প্যানেমের সেই নিষ্ঠুর দুনিয়া। তবে এবার গল্পের কেন্দ্রে নেই ক্যাটনিস এভারডিন বরং দর্শক ফিরে যাবেন এমন এক সময়ে, যখন তরুণ হেমিচ অ্যাবারনেথি লড়ছিলেন নিজের জীবন বাঁচানোর জন্য।



