ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিপক্ষে চূড়ান্ত দুই প্রার্থী
বিশ্ব ফুটবলের শীর্ষ মসনদে দীর্ঘদিন ধরে প্রায় একচ্ছত্র আধিপত্য ধরে রাখা জিয়ান্নি ইনফান্তিনো এবার কঠিন পরীক্ষার মুখে। ২০২৩ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হওয়ার পর ইনফান্তিনো আগামী বছরের মার্চে হতে যাওয়া ভোটে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে যাচ্ছেন।


