মঞ্চে আজ হুমায়ূন আহমেদের নৃপতি
বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে আজ সন্ধ্যায় মঞ্চস্থ হতে যাচ্ছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম মঞ্চনাটক ‘নৃপতি’। আজ বুধবার, ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।


