উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণে ৮৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণের জন্য ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৬-২৭ অর্থবছরের ৭ম সভায় এই অনুমোদন দেওয়া হয়।



