ফরিদপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়ব ইউসুফের উদ্যোগে অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় ময়েজ মঞ্জিল চত্বরে এ হুইলচেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


