বনশ্রীতে চার বছরের শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ, আটক মা
রাজধানীর রামপুরার বনশ্রীতে আসফিয়া জাহান নামে চার বছর বয়সী এক শিশুকে গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন্নেছাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বনশ্রীর বি ব্লকের ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।


