উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা, আহত হাতির চিকিৎসা শুরু
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ডান পায়ে গুরুতর আঘাত পাওয়া একটি মাদি হাতি দুই দিন ধরে লোকালয়ে ঘোরাফেরা করছে। আজ মঙ্গলবার প্রায় আট ঘণ্টা ড্রোনের সাহায্যে হাতিটির অবস্থান শনাক্তের পর গভীর বনে শুরু হয়েছে চিকিৎসা।


