অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা
ময়মনসিংহ নগরীতে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতার ছোট ভাই মেহেদী হাসানকে (৩১) পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন। গত রবিবার রাতে গণপিটুনিতে গুরুতর আহত হওয়ার পর সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



