তাসকিন-হাসানের পেসে ম্যাচে ফিরল বাংলাদেশ
জোহানেসবার্গ টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনের সিংহভাগ জুড়ে প্রোটিয়া ব্যাটারদের আধিপত্য থাকলেও, ঠিক শেষ মুহূর্তের রোমাঞ্চে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং তোপে মাত্র ১৫ রানের ভেতর প্রোটিয়াদের ৩টি উইকেট তুলে নিয়ে সফরকারীদের ফিরিয়েছেন ম্যাচে।



