ফেসবুকে সরব ‘সন্ত্রাসী’ রায়হান, পুলিশ খুঁজে পায় না!
প্রায় সাড়ে তিনমাস আগে পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়িয়ে পালাতে সক্ষম হয়েছিলেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ‘সন্ত্রাসী মো. রায়হান’। পালিয়ে থাকার মধ্যেই চাঁদা না পেয়ে গত সোমবার রাতে চট্টগ্রামে জাফর আহমদ নামে এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ করে তার সহযোগীরা।


