‘নিজেকে ভালোবাসো, একে-অপরকে ভালোবাসো’
নানা আয়োজনে পালন করা হচ্ছে দেশবরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪ তম জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন রুনা লায়লা। সেখানে তিনি বলেন, ‘সব ভক্ত, অনুরাগী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা, তাদের অসামান্য ভালোবাসা ও সমর্থনের জন্য।


