রাজপথে বেলজিয়ামের শিক্ষার্থীরা
উচ্চশিক্ষা খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর দাবিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃত্তি ও সামাজিক সহায়তা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরাও অংশ নেন।

