ভূমধ্যসাগরে নৌকাডুবির শঙ্কা, মাধবপুরের ৬ যুবক নিখোঁজ
ইউরোপের দেশ গ্রিসে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে যাত্রা করেছিলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাত যুবক। কিন্তু ভূমধ্যসাগরে প্লাস্টিকের নৌকায় ছিদ্র হয়ে দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন তাদের ছয়জন।



