ইউনিমার্টে চালু হলো অত্যাধুনিক সেলফ-চেকআউট সেবা
গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরও আধুনিক, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে ‘ইন্টিগ্রেটেড সেলফ-চেকআউট’ সেবা চালু করেছে রিটেইল চেইন ইউনিমার্ট। নতুন এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকেরা নিজেরাই পছন্দের পণ্য স্ক্যান করে তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করতে পারবেন।



