চার রঙের ই-রিকশা চলবে ডিএসসিসির চার অঞ্চলে
রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় চলাচলের জন্য ই-রিকশার মডেল পরিদর্শন করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। গতকাল রবিবার বিকেলে ভবনে ১৩টি প্রতিষ্ঠানের তৈরি ই-রিকশার বিভিন্ন মডেল পরিদর্শন করেন তিনি।

