গন্ধ ক্ষমতার রাজা আফ্রিকান হাতি
গবেষণা বলছে, প্রাণিজগতে গন্ধ নেওয়ার ক্ষমতার দিক থেকে আফ্রিকান হাতি সবচেয়ে এগিয়ে। স্থলচর যেকোনো প্রাণীর মধ্যে এটি সর্বোচ্চ। জন্মগতভাবে ঘ্রাণ নেওয়ার জন্য এদের জিনে প্রায় ২,০০০টি অলফ্যাক্টরি জিন থাকে, যা অন্য যে কোনো স্তন্যপায়ী প্রাণীর তুলনায় সবচেয়ে বেশি।

