আন্তর্জাতিক আদালতে পাচারের অর্থ আদায়ে ইতিবাচক সাড়া বিদেশি প্রতিষ্ঠানের
আন্তর্জাতিক আদালতের মাধ্যমে পাচারের অর্থ আদায়ের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকগুলোর নথিপত্রের মান নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে বিদেশি আইনি প্রতিষ্ঠানগুলো। ঋণসংক্রান্ত নথিপত্র আন্তর্জাতিক আদালতে উপস্থাপনের উপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।


