চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যাচেষ্টা, ১৬ বছর পর মামলা
নাটোরের বড়াইগ্রামে চাঁদাবাজি ও কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতিসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।



