কেমব্রিজ অ্যাওয়ার্ড পেলেন ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী
অসামান্য সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন অঞ্চলের ১৪১ জন শিক্ষার্থী অর্জন করেছেন মর্যাদাপূর্ণ ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস’। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সব মিলিয়ে তারা মোট ১৬৩টি পুরস্কার লাভ করেছেন।

