‘রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য’
জোহানসবার্গ টেস্টের দ্বিতীয় দিনটা শুরু করেছিলেন লিটন দাস সেঞ্চুরি থেকে ৮ রান দূরে দাঁড়িয়ে। অপেক্ষাটা খুব একটা দীর্ঘ হয়নি তার। চতুর্থ ওভারেই সেঞ্চুরি পেয়েছেন। মার্কো ইয়ানসেনের বলে পুল করে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ হয়।


