চলতি মাসেই মিমির বিয়ে!
এবার বুঝি সত্যিই বিয়ের সানাই বাজতে চলেছে? দীর্ঘদিনের জল্পনা, নানা ইঙ্গিত আর রহস্যময় হাসির পর সামনে এল টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের সম্ভাব্য দিনক্ষণ। শুরুতে ডিসেম্বরে বিয়ের খবর শোনা গেলেও অভিনেত্রীর ঘুনিষ্ঠ এক সূত্রের খবর, আগামী ২৬ নভেম্বর আইনি বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী।
