গতিরোধক পার হতে গিয়ে উল্টে গেল বাস, আহত ২৫
দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে স্পিড ব্রেকার (গতিরোধক) পার হতে গিয়ে উল্টে গেছে একটি মিনিবাস। এতে বাসের ২৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।



