যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে অজ্ঞাত যুবক খুন
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।



