বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ১৪০০ রোগী
চট্টগ্রামের মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ১ হাজার ৪০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ সময় চোখের অস্ত্রোপচারের জন্য ২০০ জন রোগীকে বাছাই করা হয়। পাশাপাশি পাঁচ শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে চশমা ও লক্ষাধিক টাকার ওষুধ বিতরণ করা হয়েছে।



