গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে চেক প্রজাতন্ত্রে লাখো মানুষের বিক্ষোভ
চেক প্রজাতন্ত্রে সরকারি সম্প্রচারমাধ্যমের অর্থায়ন পদ্ধতি পরিবর্তনের প্রতিবাদে লাখো মানুষ বিক্ষোভ করেছেন। রাজধানী প্রাগের লেতনা স্কয়ারে আয়োজিত এ সমাবেশে সরকারের প্রস্তাবিত বিল প্রত্যাহারের দাবি জানান বিক্ষোভকারীরা।

