রোনালদোহীন পর্তুগালের লজ্জার হার
গ্যালারিজুড়ে ভক্তদের হাতে ছিল ‘ধন্যবাদ অধিনায়ক’ লেখা বিশাল সব ব্যানার। ফুটবলাররা মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর চিরচেনা নাম ও ৭ নম্বর জার্সি গায়ে জড়িয়ে। ব্রাগার মাঠে ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকাকে সম্মান জানাতে ম্যাচের ঘড়ি সপ্তম মিনিটে পৌঁছাতেই স্টেডিয়াম ফেটে পড়েছিল করতালিতে।

