ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২০, মামলা ৩৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে ডিএমপি নিউজ এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



