আরিচা ঘাট ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট ফেরি টার্মিনালে পার্কিং করে রাখা একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ট্রাকটির ( পিরোজপুর-ট-১১-০২৯২) কেবিনের ভেতরে আগুনের সূত্রপাত হয়।



