রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৫
রাজধানীর পৃথক দুটি স্থানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কারওয়ানবাজার ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।