২৫ বছর পর ৫৪ হাজার টাকার মামলায় খালাস সাবেক উপমন্ত্রী
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৫৪ হাজার টাকা আত্মসাতের মামলায় দীর্ঘ ২৫ বছরের বেশি সময় পর খালাস পেয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ অন্য আসামিরা।



