গোমতী নদী ঘিরে বাণিজ্যের নতুন স্বপ্ন, বিবির বাজারে নৌবন্দর স্থাপনের উদ্যোগ
গোমতী নদীকে ঘিরে কুমিল্লায় বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। নদীপথ সচল করে ভারতের সঙ্গে নৌবাণিজ্য সম্প্রসারণ এবং কুমিল্লার বিবির বাজারে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।


