আজীবন সম্মাননা পাচ্ছেন উজ্জ্বল
ঢাকাই সিনেমার এক সময়ের ‘মেগাস্টার’ খ্যাত অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে আজীবন সম্মাননা দিচ্ছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের পারফরম্যান্স অ্যাওয়ার্ডে তাকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।


