অভিনেতা সাইক নাজাতের ব্যস্ততা
ঢাকাই নাট্যাঙ্গনে প্রতিভাবান তরুণ অভিনেতা সাইক নাজাত। একাধিক মঞ্চ ও টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের শিল্প প্রতিভার পরিচয় দিয়েছেন। দেশের জনপ্রিয় নির্মাতাদের নাটকে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন চরিত্রে দক্ষতার সঙ্গে নিজেকে তুলে ধরেছেন এই অভিনেতা।

