পার্কিংয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর
লক্ষ্মী পূজার অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী উজ্জ্বল শীল (৪২)। কিন্তু বাড়ি ফেরা হলো না তার। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান তিনি।


