লালমোহনে ইয়াবাসহ যুবক আটক
ভোলার লালমোহনে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন ফরাজী (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষী ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়িতে এ অভিযান চালানো হয়।

