ফরিদপুরে মদ-বিয়ারসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ফরিদপুরে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ দশমিক ৮৪০ লিটার বিদেশি মদ ও ৩৫টি বিয়ার ক্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৮ হাজার টাকা।

