কেরানীগঞ্জ কারাগারে দুই দিনে ২ হাজতির মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পরপর দুই দিনে দুই হাজতি মারা গেছেন। কারারক্ষীরা জানান, তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। শনিবার (৭ নভেম্বর) দুপুরে ও রবিবার (৮ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়া ওই দুই হাজতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।



