শরীয়তপুরে জিনের তৈরি মসজিদ!
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শিবপুর গ্রামে অবস্থিত প্রায় ৪০০ বছরের প্রাচীন জিনের মসজিদ। মসজিদটির নির্মাণ নিয়ে এলাকায় প্রচলিত রয়েছে রহস্যময় নানা জনশ্রুতি। স্থানীয়দের বিশ্বাস, কোনো মানুষের হাতে নয়, বরং এক রাতের মধ্যে জিনরা নির্মাণ করেছিল মসজিদটি।


