দিশা ফের রিমান্ডে
বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় জেরিকা তাসনিম দিশাকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম দিশাকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।



